ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত, সিলেট যুবদল নেতা বহিষ্কার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ২৪ জানুয়ারি ২০২১
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত, সিলেট যুবদল নেতা বহিষ্কার
সিলেট যুবদল নেতা হিরা বহিষ্কার

সিলেটে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরাকে বহিষ্কার করা হয়েছে।

গত বুধবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবদলের এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং এ বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশক্রমে সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!