[ দেশজুড়ে ]
গোপালগঞ্জে সড়কে ঝরল দুই রিকশাআরোহীর প্রাণ
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে পিকআপচাপায় সড়কে ঝরল দুই রিকশাআরোহীর প্রাণ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- রিয়াজুল শেখ। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলি গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম, মাছবোঝাই পিকআপটি গোপালগঞ্জ থেকে খুলনার দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের মান্দারতলায় মাছবোঝাই ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের একটি রিকশাকে চাপা দেয়। এতে দুই রিকশাআরোহী ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!