[ দেশজুড়ে ]
ইঁদুর মারার বিষ খেয়ে কিশোরী অসুস্থ, হাসপাতালে নিতেই মৃত ঘোষণা
ফাইল ফটো
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইঁদুর মারার বিষ পান করে আয়শা বেগম নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার বিকেলে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বেতাউকা (হাতিয়ে) গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ঝুনু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে ঘরে থাকা ইঁদুর মারার বিষ পান করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। টের পেয়ে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নামজুল শাহাদাত বলেন, সন্ধ্যা ৭টার দিকে স্বজনরা মেয়েটিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। বিষপানের কারণেই তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার চৌধুরী বলেন, পরিবারের লোকজন জানিয়েছেন মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!