[ দেশজুড়ে ]
বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটি, লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের
ফাইল ফটো
রংপুরের পীরগঞ্জ উপজেলায় রোববার বিকেলে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক যুবক নিহত হয়েছেন। বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটির জেরে উপজেলার শানেরহাট ইউনিয়নের পালানুশাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হাফিজার রহমান মণ্ডল হাফিজা । তিনি একই গ্রামের আব্দুল হামিদ মণ্ডলের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন হাফিজার রহমানের মাথায় লাঠির আঘাত করলে গুরুতর আহত হন তিনি।
.png)
আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!