[ দেশজুড়ে ]
সাজেকে মাইক্রোবাস খাদে পড়ে আহত ৮
সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে আটজন আহতছবি: ডেইলি বাংলাদেশ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে একটি পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে আটজন আহত হয়েছেন। শনিবার সকাল দশটার সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে দুই কিলোমিটার দূরে সিজোক ছড়ায় এই দুর্ঘটনা ঘটে।
সাজেক থানার ওসি মো. ইসরাফিল মজুমদার জানিয়েছেন, আহত পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তৎক্ষানিক আহত পর্যটকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!