ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অপহরণের ৩ দিন পর জঙ্গলে মিলল শিশুর লাশ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ১৫ জানুয়ারি ২০২১
অপহরণের ৩ দিন পর জঙ্গলে মিলল শিশুর লাশ
জঙ্গলে শিশুর লাশ

ময়মনসিংহের তারাকান্দায় অপহরণের তিনদিন পর জঙ্গলে মিলেছে সানজিদা আক্তার নামে এক শিশুর লাশ।

শুক্রবার সকালে উপজেলার রামচন্দ্রপুর আকন্দবাড়ির জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সানজিদা উপজেলার রামচন্দ্রপুর এলাকার শাহজাহান আকন্দের মেয়ে।

নিহতের বাবা শাজাহান আকন্দ বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে সানজিদা অপহৃত হয়। একটি চিরকুটে লিখে যাওয়া নম্বরে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া যায়। এর পরদিন বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাতে বলে অপহরণকারীরা। টাকা না পাঠানোয় লাশ হলো আমার মেয়ে।

তিনি বলেন, এ ঘটনায় বুধবার থানায় জিডি করা হয়। কিন্তু মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আজ সকালে জঙ্গলে লাশ পাওয়া যায়।

জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, নম্বর ট্র্যাকিং করে অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা করছিল পুলিশ। কিন্তু শুক্রবার সানজিদার লাশ মেলে জঙ্গলে। এ ঘটনায় দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!