ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভাইকে ট্রেনে তুলে দিয়ে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাত, যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি  
প্রকাশিত: ১৫:৩৯, ১১ জানুয়ারি ২০২১
ভাইকে ট্রেনে তুলে দিয়ে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাত, যুবকের মৃত্যু
ফাইল ফটো

নরসিংদী শহরের ভেলানগরে সোমবার ভোরে ছিনতাইকারীর কবলে পড়ে মাইনুল ইসলাম নামে এক যুবক খুন হয়েছেন।

নিহতের বাড়ি নাটোর জেলায়। তিনি ভেটেরিনারি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে নরসিংদীতে কাজ করতেন। 

মাইনুল ইসলাম ভেলানগর মহল্লায় ভাড়া থাকতেন। ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেইল ট্রেনে তার ভাইকে তুলে দিয়ে বাসায় ফেরার পথে ভেলানগরের চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছালে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যান। 

নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব দত্ত চৌধুরী জানান, নিহত মাইনুল ইসলামের সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে তার বাড়ি নাটোর বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!