ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেন দুর্ঘটনায় আহত সেই আঁখিকে বাঁচানো গেল না

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১, ৪ জানুয়ারি ২০২১
ট্রেন দুর্ঘটনায় আহত সেই আঁখিকে বাঁচানো গেল না
আঁখি-ফাইল ফটো

কুমিল্লা নগরীতে মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত ফরিদ মুন্সী  ও পেয়ারা বেগম দম্পতির একমাত্র মেয়ে আঁখি মারা গেছে। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আঁখির চাচা আবু তাহের মুন্সি এ তথ্য জানান। তিনি জানান, আঁখির মরদেহ কুমিল্লায় তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। আঁখি দেবিদ্বার উপজেলা সদরের একটি বালিকা বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

গত বুধবার ভাগ্নে রাকিবুলের সিএনজিতে জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামের ফরিদ মুন্সী চিকিৎসার জন্য স্ত্রী-মেয়েকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। নগরীর শাসনগাছা রেলক্রসিংয়ে তাদের বহনকারী অটোরিকশায় মালবাহী ট্রেনের ধাক্কা লাগে।

এতে ফরিদ মুন্সী ও তার স্ত্রী পেয়ারা বেগম মারা যান। আহত তার মেয়ে আঁখি ও ভাগ্নেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আঁখির অবস্থা সংকটাপন্ন হলে ৩ দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সোমবার সকালে সেখানে আঁখির মৃত্যু হয়। তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিএনজি চালক রাকিবুল।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!