[ দেশজুড়ে ]
সীতাকুণ্ডে সড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া টাইম বাজার এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. আরাফাত ও একই এলাকার কালা মিয়ার ছেলে সুরত আলম।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার এসআই রুহুল আমিন জানান, ভাটিয়ারীর বিএমএ গেটের কাছে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!