ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের বাধভাঙা উচ্ছ্বাস

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার
প্রকাশিত: ১৮:৫৭, ১ জানুয়ারি ২০২১
কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের বাধভাঙা উচ্ছ্বাস
কক্সবাজারে পর্যটকদের বাধভাঙা উচ্ছ্বাস

কক্সবাজার সমুদ্র সৈকতে নতুন বছরের সূর্য উদয়ের পর দেশি-বিদেশি পর্যটকেরা বাধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছে। লাখো পর্যটকে ভরপুর সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলীর সায়মান বিচ পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার জুড়ে রয়েছে পর্যটকে ভরপুর।

নতুন বছরকে স্বাগত জানাতে আগত পর্যটকদের বাধভাঙা উচ্ছ্বাস বলে দিচ্ছিলো করোনা ভয়কে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত তারা। ভোর থেকে কনকনে শীত উপেক্ষা করে বিকেল অবধি সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের পর্যটক নারী-পুরুষ সাগরের নোনা জলে গোসলে মেতে উঠে।

সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে টু্রিস্ট পুলিশ ছিল সদা প্রস্তুত। পাশাপাশি ইয়াসির ও রবি লাইভ গার্ড কর্মীরা সৈকতের নানা পয়েন্টে সামগ্রিক প্রস্তুতি ছিল দৃশ্যমান।

কক্সবাজারে পর্যটকদের বাধভাঙা উচ্ছ্বাসট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সৈকতে আসা যশোরের পর্যটক দম্পত্তি হুমায়ুন কবির জানান, বছরের প্রথম দিন বিশ্বের দীর্ঘতম সমুদ্র  সৈকত কক্সবাজারে আসতে পেরে গর্ববোধ করছি। সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের নিরাপত্তামূলক ব্যবস্থা ওগাইড কর্মীদের তৎপরতা দেখে তারা সন্তুষ্ট বলে জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!