[ দেশজুড়ে ]
খুলনায় আল্লাহর দলের আট সদস্য আটক
আটকরা
খুলনায় গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের আট সদস্যকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- মো. হাফিজুর রহমান, মো. জিল্লুর রহমান, মো. আলমগীর হোসেন মুন্সি, মো. কাইয়ুম হোসেন, মো. রাজিবুল আলম, মো. সুমন ব্যাপারী, মো. মুস্তাকিন হোসেন ও মো. জাহাঙ্গীর।
এ সময় আটকদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, ১৮ হাজার ৯৯৫ টাকা ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
.png)
শনিবার দুপুরে র্যাব-৬ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল রওশনুল ফিরোজ জানান, শুক্রবার খুলনার লবণচরা থানাধীন সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কাইয়ুম আয়রন ওয়ার্কশপে গোপন বৈঠক করছিল জঙ্গি সদস্যরা। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে আট সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!