ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভালোবেসে বিয়ে, ফ্যানে ঝুলছিল লাশ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৭, ১৭ ডিসেম্বর ২০২০
ভালোবেসে বিয়ে, ফ্যানে ঝুলছিল লাশ
নিহত আফরোজা আক্তার সোনিয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডে আফরোজা আক্তার সোনিয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার খলিল সেরাংয়ের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। সোনিয়া একই এলাকার রেজাউল হোসাইনের স্ত্রী। তার বাবার বাড়ি নগরীর ঈদগাঁ এলাকায়।

তিন বছর আগে ভালোবেসে সোনিয়াকে বিয়ে করেন রেজাউল। তিন বছরের একটি মেয়ে রয়েছে তাদের।

এ ব্যাপারে রেজাউল হোসাইন বলেন, বুধবার সকালে বাবার বাড়ি যেতে চান সোনিয়া। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাকে যেতে বলি। এ কারণে রাগ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সোনিয়া আত্মহত্যা করেন। পরে বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে জানানো হয়।

সোনিয়ার পরিবারের দাবি, বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে সবসময় সোনিয়াকে নির্যাতন করতেন রেজাউল। এর আগেও কয়েকবার রেজাউলকে টাকা দেয়া হয় বলে জানান সোনিয়ার ভাই মো. সাহেদ।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মো. নূর নবী বলেন, গৃহবধূর লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!