ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিজয় দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দর বন্ধ আজ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২, ১৬ ডিসেম্বর ২০২০
বিজয় দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দর বন্ধ আজ 
ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর আজ যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। 

তবে করোনা পরিস্থিতির কারণে পাসপোর্ট ধারী যাত্রী কুটনৈতিক, ব্যবসায়ী ও মেডিকেল পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে এ বন্দরের যাবতীয় কার্যক্রম চালু হবে। 

আখাউড়া স্থল বন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে এক দিন এ বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।  

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে এ বন্দর দিয়ে এক দিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির কারণে দুই দেশে আটকে পড়া পাসপোর্ট ধারী যাত্রী কুটনৈতিক, ব্যবসায়ী ও মেডিকেল পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!