ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহার রড কাঠের বাটাম দিয়ে বৃদ্ধ বাবাকে পেটালো দুই ছেলে 

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৮, ৮ ডিসেম্বর ২০২০
লোহার রড কাঠের বাটাম দিয়ে বৃদ্ধ বাবাকে পেটালো দুই ছেলে 
আটক দুই ভাই সুজন হোসেন ও সৌরভ হোসেন ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউপির চর-চিনাখড়া গ্রামে আলমগীর হোসেন নামে এক বৃদ্ধ বাবাকে বেদম পিটিয়েছে তার দুই সন্তান।

গুরুতর আহত বৃদ্ধকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। 

Advertisement

পুলিশ জানায়, ছেলেরা বৃদ্ধ বাবার কাছে ব্যবসা করার জন্য টাকা চেয়ে না পাওয়ায় এমন নির্মম কাণ্ড ঘটায়। সোমবার বিকেলে অভিযুক্ত দুই ভাই সুজন হোসেন ও সৌরভ হোসেনকে আটক করেছে পুলিশ।

সুজানগর থানার ওসি বদরুদ্দোজা জানান, বৃদ্ধ বাবা আলমগীর হোসেন কয়েকদিন আগে এক জোড়া গরু বিক্রি করেন। তার দুই ছেলে দোকান করবেন বলে গরু বিক্রির টাকা দাবি করেন। বৃদ্ধ বাবা তার ‘হাতের পাঁচ’ ছাড়তে চাননি। এতে ক্ষুদ্ধ হন দুই ছেলে। তারা বৃদ্ধ বাবার সঙ্গে দফায় দফায় ঝগড়া করেন। 

সোমবার দুপুরে এক ভাই বৃদ্ধ বাবাকে মারধর করেন কাঠের বাটাম দিয়ে। আরেক ভাই লোহার রড দিয়ে পেটায়। এতে বৃদ্ধ বাবা গুরুতর আহত হন। প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে এসে বৃদ্ধকে উদ্ধার করেন এবং পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান, ঘটনাটি দু:খজনক। ঘটনার পর পরই তিনি খবর পেয়ে ওই বৃদ্ধকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করার জন্য গ্রামের লোকজনকে পাঠান।  

চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান, বৃদ্ধ আলমগীর হোসেনের অবস্থা আশংকাজনক। 

সুজানগর থানার ওসি বদরুদ্দোজা জানান, সোমবার বিকেলে অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আসামি দুই ভাইকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!