ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভাইয়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করলো বোন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬, ১ ডিসেম্বর ২০২০
ভাইয়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করলো বোন
ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যা। ফাইল ছবি

খুবই তুচ্ছ ঘটনা, কিন্তু কেড়ে নিলো তাজা প্রাণ। মাথায় শ্যাম্পু দেয়া নিয়ে ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে সাওদা আক্তার এশা (১৩) আত্মহত্যা করেছে।

ঝালকাঠির রাজাপুর উপজেলার মধ্য মনোহপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এশা রাজাপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়তো। সে ওই গ্রামের মো. জহিরুল ইসলামের মেয়ে।

স্বজন ও পুলিশ জানায়, সোমবার দুপুরে এশা মাথায় মেহেদী পাতা লাগিয়ে গোসলের সময় মা মেরী আক্তারের কাছে শ্যাম্পু চাইলে তিনি শ্যাম্পু লাগাতে নিষেধ করেন। মায়ের নিষেধের পরেও মাথায় শ্যাম্পু দিয়ে গোসল করতে চাইলে এশা ও তার বড় ভাই জুবায়েরের মধ্যে কথা কাটাকাটি হলে অভিমান করে এশা। এ ঘটনার পর সন্ধ্যা ৬টার দিকে এশা তার নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এশাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। ততক্ষণে প্রাণ চলে যায় তার। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পুলিশের জিম্মায় রাখা হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!