ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাত তলা থেকে পড়ে নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি 
প্রকাশিত: ০১:২৫, ২৮ নভেম্বর ২০২০
সাত তলা থেকে পড়ে নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার সাত তলার ছাদ থেকে পড়ে এক নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেলে আশুলিয়ার কাঠগড়ার নতুন পুকুরপাড় এলাকায় ক্রসওয়ার ইন্ড্রাস্টি লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারজানা আক্তার ময়মনসিংহের হালুয়াঘাট থানার বারই বাজার এলাকার নিজাম উদ্দিনের মেয়ে। তিনি কারখানাটির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
 
ফারজানা দুই মাস আগে ওই কারখানায় চার তলায় সুইং সেকশনে কাজ করতেন। বিকেলে কারখানাটির সাত তলার ছাদ থেকে নিচে পড়ে যান ফরজানা। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, ফারজানা গত সাত দিন যাবত কারখানায় আসেনি। শুক্রবার তিনি কারখানায় আসেন। দুপুরে খাবারের সময় হঠাৎ কারখানার ছাদের ওপর ওঠে লাফ দেন। ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছেন।

আশুলিয়া থানার এসআই আল মামুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফারজানা আত্মহত্যা করেছেন। তবে তদন্ত করে মূল কারণ জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!