[ দেশজুড়ে ]
পটুয়াখালীর ডুবোচরে আবারো আটকা পড়ল ঢাকাগামী লঞ্চ
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কারখানা নদীতে শনিবার ডুবোচরে আটকা পড়েছে ঢাকাগামী ডাবল ডেকার এম ভি সুন্দরবন-১৪।
এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকাগামী ডাবল ডেকার এমভি এ আর খান-১ নামে একটি লঞ্চ চার শতাধিক যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়ে
লঞ্চ যাত্রী এনামুল রহমান জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে পটুয়াখালী টার্মিনাল থেকে যাত্রী নিয়ে লঞ্চটি ঘাট ত্যাগ করে। রাত সাড়ে ৭টার দিকে বগা ঘাট ত্যাগ করে চরগৌরব্দী লঞ্চঘাট পৌঁছায়। ঘাট ত্যাগ করে ঘোরার সময় পৌনে ৮টার দিকে নদীতে পানি কম থাকায় ডুবোচরে আটকা পড়ে।
সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস বলেন, বর্তমানে লঞ্চটি চালু রয়েছে। জোয়ার আসামাত্র লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!