[ দেশজুড়ে ]
চট্টগ্রামে একদিনে দুই গৃহবধূর আত্মহত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে দাম্পত্য কলহে একদিনে দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার চারিয়া পাড়া গফুর ম্যানশনের ভাড়া বাসায় ফারজানা আকতার পপি ও পাহাড়তলী থানার হরি মন্দির এলাকায় এজাহার মিয়ার ভাড়া বাসায় শাহেদা বেগম নামে আরেক গৃহবধু আত্মহত্যা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসেন বলেন, দুপুরে দুই গৃহবধূর মরদেহ হাসপাতালের মর্গে আনা হয়। দাম্পত্য কলহ থেকে তারা আত্মহত্যা করেছেন বলে তাদের স্বজনেরা জানিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!