ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেয়েকে ধর্ষণচেষ্টা, মামলা তুলে নিতে মাকে পিটিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ৮ নভেম্বর ২০২০
মেয়েকে ধর্ষণচেষ্টা, মামলা তুলে নিতে মাকে পিটিয়ে জখম
ছবিঃ সংগৃহীত

ধর্ষণচেষ্টা মামলার বাদীকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পঁচামাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দেন দিয়েছেন ধর্ষণচেষ্টা মামলা বাদীর স্বামী।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রূপাপাত ইউনিয়নের পঁচামাগুরা গ্রামের বাকা মোল্লা, ছেলে তরিকুল মোল্লা, জুয়েল মোল্লা, বারিক মোল্লাসহ ১০/১৫ জন হান্নান মোল্লার বাড়িতে প্রবেশ করে।

এ সময় তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে ধর্ষণচেষ্টা মামলার ওই বাদীকে লোহার রড পাইপ দিয়ে পিটিয়ে জখম করে এবং শ্লীলতাহানি ঘটায়। বর্তমানে বাদী আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বোয়ালমারী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকা মোল্লার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১মে ওই ইউনিয়নের পঁচামাগুরা গ্রামের বাকা মোল্লার ছেলে তরিকুল মোল্লার বিরুদ্ধে বাদী তার মেয়েকে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। আসামিরা বিভিন্ন সময় মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!