ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বলাৎকারকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৩৬, ৮ নভেম্বর ২০২০
বলাৎকারকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
গ্রেফতারকৃত মো. মাসুদ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে চিপসের প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে দোকানদারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী । এ ঘটনায় রোববার সকালে বলাৎকারের শিকার শিশুটির মামা এ মামলা করেন।

নির্যাতিত শিশুটি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতারকৃত মো. মাসুদ উপজেলার চরজব্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির মো. আবু বক্কর ছিদ্দিক ওরফে বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শিশুটির বাড়ির সামনে দোকান দিয়ে ব্যবসা করেন মাসুদ। মাঝেমধ্যে শিশুটি বিভিন্ন জিনিসপত্র কিনতে মাসুদের দোকানে যায়।

শনিবার বিকেল ৩টার দিকে চিপসের প্রলোভন দেখিয়ে শিশুটিকে বলাৎকার করেন মাসুদ। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী মাসুদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

চরজব্বার থানা পুলিশের ওসি সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!