ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুপ্রস্তাব প্রত্যাখান, চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ৮ নভেম্বর ২০২০
কুপ্রস্তাব প্রত্যাখান, চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ
ধর্ষণের অভিযোগে বাসচালক গ্রেফতার

গাজীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাসে কিশোরী হকারকে ধর্ষণের অভিযোগে চালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকা থেকে চালক সাদ্দাম হোসেনসহ ওই গাড়িটি জব্দ করা হয়।

দুপুরে এ ঘটনায় বাসের দুই স্টাফকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করে ওই কিশোরী। 

মামলার বিবরণে জানা যায়, শহরের বিভিন্ন পরিবহনে চকলেট বিক্রি করে জীবিকা নির্বাহ করতো ওই কিশোরী। দিনভর বিক্রি শেষে গতরাতে বাসায় ফেরার সময় কালিয়াকৈরের চন্দ্রায় চলন্ত বাসে ওই কিশোরীকে প্রথমে কুপ্রস্তাব পরে ধর্ষণ করে অভিযুক্ত সাদ্দাম ও শরীফ হোসেন।

একপর্যায়ে কান্নার শব্দে টহল পুলিশ গাড়ির পিছু নিলে ওই কিশোরীকে গাড়ি থেকে ফেলে চলে যায় তারা। ওয়াকি-টকিতে বিষয়টি জানানো হলে জয়দেবপুর থানা পুলিশ চালকসহ গাড়িটি জব্দ করে। এ বিষয়ে কথা বলতে বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!