[ দেশজুড়ে ]
আত্মহত্যার আগে প্রেমিককে দায়ী করে চিরকুট লিখলেন প্রেমিকা
ফাইল ছবি
প্রেমিককে দায়ী করে চিরকুট লিখে প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঢাকার ধামরাইয়ে শুক্রবার রাতের এ ঘটনায় চিরকুটসহ তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছাত্রী স্মৃতি, সাভার প্রিন্স নাসিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সাথে ধামরাইয়ের ইসলামপুরেই একটি ভাড়া বাড়িতে থাকতেন।
এ বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, স্মৃতির সঙ্গে দীর্ঘদিন ধরে হিমেল নামে ইসলামপুরের একটি জুতার কারখানার এক কর্মচারীর প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগে লেখা চিরকুটে স্মৃতি হিমেলের নামই লিখে যান।
ওসি আরো জানান, ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!