[ দেশজুড়ে ]
সংঘর্ষ এড়াতে গিয়ে বাস উল্টে খাদে, আহত ১০
দুর্ঘটনাস্থল-ছবি সংগৃহীত
ঝিনাইদহ সদরের পাঁচমাইলে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঝিনাইদহ লাইন নামের একটি বাস ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!