ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ভাতিজিকে ধর্ষণচেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ৩ নভেম্বর ২০২০
মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ভাতিজিকে ধর্ষণচেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ৮ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে অপু নামে এক যুবকের বিরুদ্ধে। রোববার রাতে নগরীর মালগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত অপু ওই এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী শিশুর প্রতিবেশি চাচা। এ ঘটনায় সোমবার বিকেলে অপুর বিরুদ্ধে মামলা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, রোববার রাত ১০টার দিকে শিশুটিকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে অপু। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অপু পালিয়ে যায়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে শিশুকে উদ্ধার করে পুলিশ।

ওসি আরো বলেন, সোমবার দুপুরে শিশুটির ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকেই অপু পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!