ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নেশা জাতীয় হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১, ২ নভেম্বর ২০২০
নেশা জাতীয় হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে যুবকের মৃত্যু
সনৎ বাছাড়

হোমিওপ্যাথিক নেশা জাতীয় ওষুধ খেয়ে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউপির এক কাপড় ব্যবসায়ী মৃত্যু হয়েছে। রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাপড় ব্যবসায়ী সনৎ বাছাড় খেশরা ইউপির দক্ষিণ শাহাজাতপুর গ্রামের হরিপদ বাছাড়ের ছেলে। তিনি স্থানীয় শাহাজাতপুর বাজারে কাপড় ব্যবসায়ী ছিলেন।

শাহাজাতপুর বাজারের ব্যবসায়ী বাবু সরদার জানান, বাজারের ওষুধের দোকানদার সুনীল দাশ ও এনায়েত আলী হোমিওপ্যাথিক নেশা জাতীয় ওই ওষুধ বিক্রি করেন এবং বিভিন্ন দোকানে পৌঁছে দেন।

এই নেশা জাতীয় ওষুধ খেয়ে দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়েন সনৎ বাছাড়। প্রথমে তালা হাসপাতাল ও সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, শুনেছি নেশা জাতীয় ওষুধ খেয়ে একজন মারা গেছেন। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!