[ দেশজুড়ে ]
মায়ের সঙ্গে অভিমান করে ৯ বছরের তারামনির আত্মহত্যা
ফাইল ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তারামনি নামের ৯ বছরের এক শিশু মায়ের সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে চুনকুটিয়ার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. রাহাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তারামনির বাবার নাম আনোয়ার গাজী। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার নলুয়া গ্রামে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মান-অভিমান হয় তারামনির।
সন্ধ্যার পরে তারামনির মা বাসা থেকে বের হয়ে পাশের বাসায় গেলে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না ঝুলিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে প্রতিবেশীরা জানালা দিয়ে তারামনির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। সে সময় তারা থানায় খবর দেয়।
এসআই মো. রাহাত জানান, মঙ্গলবার রাতে চুনকুটিয়া এলাকা থেকে ৯ বছরের একটি শিশুর ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তদন্ত সাপেক্ষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!