[ দেশজুড়ে ]
সাজেক যাওয়ার পথে গাড়ি উল্টে ৯ পর্যটক গুরুতর আহত
সাজেকে সড়ক দুর্ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
দেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ি উল্টে ৯ পর্যটক গুরুতর আহত হয়েছেন।
সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে হাউজপাড়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, যাত্রীবাহী একটি হাইচ গাড়ি (ঢাকা মেট্রো চ-৪২২০) ঢাকা থেকে পর্যটক নিয়ে সাজেক যাচ্ছিলো। কিন্তু পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
.png)
আহতদের স্থানীয় লোকজন ও নিরাপত্তা বাহিনী উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!