[ দেশজুড়ে ]
হাতিয়ায় লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
লঞ্চের ছাদ থেকে পড়ে শিশু নিখোঁজ। উদ্ধারে কোস্ট গার্ড-ফায়ার সার্ভিসের অভিযান
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঞ্চের ছাদে খেলতে গিয়ে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার সকালে হাতিয়ার তমরদ্দি লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হৃদয় ওই উপজেলার তমরদ্দি ইউপির ১ নম্বর ক্ষিরোদিয়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।
হাতিয়ার ইউএনও মো. ইমরান হোসেন জানান, ঢাকা যাওয়ার জন্য এমভি তাফসির ও এমভি ফারহান-৩ লঞ্চ তমরদ্দি ঘাটে অবস্থান করছিল। ঘাট এলাকার একদল শিশু লঞ্চের ছাদে খেলছিলো। ওই সময় এমভি ফারহান-৩ লঞ্চের ছাদ থেকে হৃদয় নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ঘাটের শ্রমিকরা নদীতে নেমে খোঁজাখুজি শুরু করে কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা এসে উদ্বার অভিযান শুরু করে।
ইউএনও আরো জানান, ঘটনার সাড়ে চার ঘণ্টা পার হলেও নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!