ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৪০ বছরের পুরনো সিন্দুকে পাওয়া কাগজ নিয়ে ময়মনসিংহে হৈচৈ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২২ অক্টোবর ২০২০
৪০ বছরের পুরনো সিন্দুকে পাওয়া কাগজ নিয়ে ময়মনসিংহে হৈচৈ
ছবিঃ সংগৃহীত

৪০ বছরেরও পুরনো সিন্দুক। এ নিয়ে গত কয়েকদিন ধরেই সাধারণ মানুষের মাঝে জমতে থাকে উৎসাহ। প্রশাসনের আগ্রহ জাগে সিন্দুকের ভেতরে কি আছে তা জানার। সিন্দুকটি ময়মনসিংহ নগরীর মহারাজা রোডের কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড- এর।

কেন্দ্রীয় সমবায় ব্যাংকের এই সিন্দুক নিয়ে শহরময় এত আগ্রহের অবসান ঘটলো সিন্দুক ভাঙার পর। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুরনো এই সিন্দুক ভেঙে পাওয়া গেলো ৪০ বছরের ঋণ আদায়ের ঘুনে ধরা পুরনো কাগজ। সিন্দুকটি ভাঙার সময় স্থানীয় উৎসুক জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

আরো পড়ুনঃ ৮০ বছরের পুরনো বাড়ি থেকে বিলুপ্তপ্রায় সাপ উদ্ধার

বৃহস্পতিবার দুপুরে সদরের ইউএনও সাইফুল ইসলাম, ময়মনসিংহ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য খায়রুল বাশার, কোতোয়ালী থানার ওসি ফিরোজ তালুকদার, ইনসপেক্টর দুলাল আকন্দ, উজ্জ্বল সরকার ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবিনা ইয়াসমিনের এর উপস্থিতিতে সিন্দুক ভাঙা হয়। পরে দেখা যায় এর ভেতর ১৯৮২ সনের টাকা আদায়ের কিছু পুরনো কাগজ। কাগজগুলোর অনেকাংশই ঘুনে খেয়ে নষ্ট করে ফেলেছে।

আরো পড়ুনঃ আরো বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

উল্লেখ্য, ১৯৬০ সনে ময়মনসিংহ কেন্দ্রীয় সমবায় ব্যাংকটি প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম শুরু হয় ১৯৬৭ সনে। সম্প্রতি গণপূর্ত বিভাগ এটিকে পরিত্যক্ত ঘোষণা করার পর এখানে নতুন ভবন তৈরি হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!