ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে বাস খাদে, নিহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি  
প্রকাশিত: ১৬:১০, ২২ অক্টোবর ২০২০
মানিকগঞ্জে বাস খাদে, নিহত ৩
ফাইল ফটো

মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে বৃহস্পতিবার দুপুরে বাস খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। দুপুর ২টার দিকে সিংগাইর উপজেলার বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বাসচালক হৃদয় হোসেন, বাসযাত্রী আনোয়ারা বেগম ও পথচারী নিখিল সরকার।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, দুপুরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলো মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!