ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ১৯ অক্টোবর ২০২০
কুষ্টিয়ায় শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ
কুষ্টিয়া মডেল থানা

কুষ্টিয়ায় শিশু সন্তানকে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাতে ওই গৃহবধূ সদর উপজেলার আইলচারা থেকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়ায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার গৃহবধূ জানান, মায়ের বাড়ি থেকে তিনি শিশু সন্তানকে নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় অজ্ঞাত দুইজন চোখ বেঁধে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর তিনি শহরের মজমপুরে এসে পরিবারকে ফোন করে বিষয়টি জানালে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, তার সন্তানকে জিম্মি করে তাকে ধর্ষণ করে অজ্ঞাত দুই ব্যক্তি। ওই সময় তার সন্তানকে রাখা হয় চোখের আড়ালে।

কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাটি আমরা শুনেছি। তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!