[ দেশজুড়ে ]
৯ বছরের শিশুকে ফুসলিয়ে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে এরশাদ
শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার এরশাদ মুন্সি
খুলনায় ৯ বছর বয়সী এক শিশুকে ফুসলিয়ে ধানক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে এরশাদ মুন্সি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার এরশাদ মুন্সি মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি উত্তরপাড়ার শওকত মুন্সির ছেলে।
ধর্ষণের শিকার শিশুর পরিবার জানায়, এরশাদ মুন্সি মঙ্গলবার দুপুরে শিশুটিকে ফুসলিয়ে পাশ্ববর্তী রাজা মেম্বরের বাড়ির পাশের ধানক্ষেতে নিয়ে যায়। এরপর তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ওই সময় মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। শুক্রবার শিশুটির মা খানজাহান আলী থানায় এরশাদ মুন্সির বিরুদ্ধে মামলা করেন।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত এরশাদ মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধর্ষণের শিকার শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!