ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে বিষপানে স্বামীর আত্মহত্যা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ১০ অক্টোবর ২০২০
স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে বিষপানে স্বামীর আত্মহত্যা
প্রতীকী ছবি

স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন এক যুবক। শুক্রবার রাজশাহীর বাঘায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রাতে ওই যুবকের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, নিহত রাসেল মাহামুদ স্থানীয় বাঘা পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের  পাকুড়িয়া গ্রামের মঙ্গল আলীর ছেলে।

প্রতিবেশীরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মান অভিমান চলে আসছিল। এক পর্যায়ে স্ত্রীর সাথে অভিমান করে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বের হয় রাসেল মাহমুদ। সন্ধ্যায় বাড়িতে আসলে তার মুখে বিষের গন্ধ পায় বাড়ি লোকজন। তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্মরর্ত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে নির্দেশনা দেন।

পরে রাজশাহীতে যাওয়ার পথে রাসেল মাহমুদ মারা যায়। শুক্রবার রাতে রাসেল মাহামুদের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে বাঘা থানার পুলিশ।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, যুবকটি স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা করতে পারে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত করতে রাজশাহীতে পাঠানো হয়েছে। প্ররোচণামূলক আত্মহত্যা হলে তদন্ত পূর্বক স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!