ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীর ধর্ষণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো এলাকাবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ১০ অক্টোবর ২০২০
স্কুলছাত্রীর ধর্ষণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো এলাকাবাসী
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো. সোহেল মিয়া

চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঘটেছে এই ঘটনা।

জানা গেছে, শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মো. সোহেল মিয়া নামে একজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ ঘটনার পরদিন শুক্রবার রাতে এলাকাবাসী অভিযুক্ত ধর্ষক সোহেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। বর্তমানে সোহেল পুলিশ পাহাড়ায় হাসপাতালে চিকিৎসাধীন।

মামলায় স্কুলছাত্রীর বাবা উল্লেখ করেন, সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামে বসবাস করেন তারা। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার বড় মেয়ে মেঝ মেয়ের জন্য খাবার নিয়ে একটি স্থানীয় মাদ্রাসায় যায়। সেখান থেকে ফেরার পথে পশ্চিম সনমান্দি গ্রামের আবুল হাসেমের ছেলে সোহেল তার মেয়ের পথরোধ করে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার মেয়ে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানায়। আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এলাকাবাসী ধর্ষককে গণধোলাইয়ের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশ পাহাড়ায় চিকিৎসা দেয়া হচ্ছে। কিছুটা সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!