ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ত্রিশালে একরাতেই কবরস্থান থেকে ৮ কঙ্কাল চুরি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯, ৯ অক্টোবর ২০২০
ত্রিশালে একরাতেই কবরস্থান থেকে ৮ কঙ্কাল চুরি
ভাটিপাড়া গ্রামের ছাত্তার ড্রাইভারের পারিবারিক কবরস্থান

ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউপির বীররামপুর ভাটিপাড়া গ্রামের ছাত্তার ড্রাইভারের পারিবারিক কবরস্থান থেকে বুধবার রাতে ৮টি কঙ্কাল চুরি হয়েছে।

স্থানীয়রা জানায়, রামপুর ইউপির বীররামপুর ভাটিপাড়া গ্রামের ছাত্তার ড্রাইভারের পারিবারিক কবরস্থান থেকে বুধবার গভীর রাতে সংঘবদ্ধ একটি চক্র ওই কবরস্থানের ৭-৮টি কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখে অবাক হন। এ ঘটনায় এলাকাবাসী দোষিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ প্রশাসনের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!