ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সোনাগাজীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ৫০ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪, ৯ অক্টোবর ২০২০
সোনাগাজীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ৫০ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার
গ্রেফতার তমিজ উদ্দিন নয়ন

ফেনীর সোনাগাজীতে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী তমিজ উদ্দিন নয়ন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নয়ন ওই নির্যাতিত ছাত্রীর সম্পর্কে চাচা হন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মতিগঞ্জ ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ, নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী জানায়, ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির সৈয়দ আহম্মদের ছেলে তমিজ উদ্দিন নয়নের বাড়ির সামনে একটি ফার্নিচারের দোকান রয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার দোকানের এক কর্মচারীর স্কুলপড়ুয়া মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দোকানে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন নয়ন।

ধর্ষিতা শিশুটির বাবা ওই দোকানের কর্মচারী। ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার বাবাকে হত্যার হুমকিও দেন নয়ন। বিষয়টি নয়নের স্ত্রী দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য তাকেও মারধর করেন তিনি।

কিন্তু স্বামী-স্ত্রীর ঝগড়ার সময় বিষয়টি জানাজানি হলে ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ছাত্রী তার বাবা-মায়ের কাছে ঘটনা খুলে বলে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. আবদুর রহিম সরকার জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রাতেই তমিজ উদ্দিন নয়নকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা  করেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!