ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাভারে ব্যাটারি কারখানায় আগুন

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৩, ৮ অক্টোবর ২০২০
সাভারে ব্যাটারি কারখানায় আগুন
ফাইল ছবি

সাভারের বিরুলিয়ার আকরাইনের খাগান এলাকায় একটি টিনশেড ব্যাটারি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার বেলাল জানান, খবর পেয়ে সাভার ফায়ার স্টেশন থেকে তিনটি ও ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিরুলিয়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপূর্ব বলেন, আগুনের ভয়াবহতা অনেক। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরো কয়েকটি টিম আসছে। ব্যাটারি কারখানা হওয়ায় আগুনের তীব্রতা বেশি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!