ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর গলায় ছুরিকাঘাত বখাটের

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪২, ৭ অক্টোবর ২০২০
ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর গলায় ছুরিকাঘাত বখাটের
ভুক্তভোগী ছাত্রী

টাঙ্গাইলের নাগরপুরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে মতিউর রহমান নামের এক বখা‌টে। ত‌বে এঘটনায় থানায় মামলা না নেয়ার অভি‌যোগ ক‌রে‌ছে ছাত্রীর বাবা। তাই বাধ্য হয়ে ছাত্রী‌টির বাবা ২২‌দিন পর কো‌র্টে মামলা ক‌রে‌ছেন।

মঙ্গলবার মেয়েকে নিয়ে টাঙ্গাইল আদালতে এসে মামলা ক‌রেন তিনি।

আহত ছাত্রীর বাবা জানান, তার মেয়ে স্কুলে যাওয়া আসার পথে একই এলাকার আব্দুস সালামের ছেলে ও মাদরাসার শিক্ষার্থী মতিউর রহমান প্রায়ই উত্ত্যক্ত করতো। গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মতিউর তার মেয়ের ঘরে ঢুকে কুপ্রস্তাব দেয় ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাধা দিলে আগে থে‌কে নি‌য়ে যাওয়া ছুরি দিয়ে মেয়ের ঘাড়ে আঘাত করে। এ সময় মেয়ের চিৎকার শু‌নে বাড়ির লোকজন এগিয়ে গেলে মতিউর পালিয়ে যায়।

পরে গুরুতর আহতবস্থায় মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে ভ‌র্তি করা হয়। প‌রে সেখানকার চি‌কিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ ক‌রেন।

তি‌নি আরো জানান, আঘাতের স্থানে ২৫টি সেলাই করা হয়েছে। প‌রের ‌দিন নাগরপুর থানায় গি‌য়ে একটি লিখিত অভিযোগ দি‌লেও পুলিশ আজ পর্যন্তও মামলা রেকর্ড করেনি। তাই তিনি বাধ্য হয়ে আদালতে এসেছেন মামলা করতে।

নাগরপুর থানার ওসি আলম চাঁদ জানান, মামলা করা হ‌য়ে‌ছে। সে‌টির তদন্ত হ‌চ্ছে। ত‌বে ক‌বে থানায় মামলা রেকর্ড করা হ‌য়ে‌ছে প্রশ্ন কর‌তেই ওসি ফোনের লাইন কে‌টে দেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!