ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক বাড়িতে মিলল ২৬ বিষধর সাপ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ৫ অক্টোবর ২০২০
এক বাড়িতে মিলল ২৬ বিষধর সাপ
উদ্ধার হওয়া সাপ

সুনামগঞ্জের ছাতক শহরের মণ্ডলীভোগ শাহজালাল আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২৬টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে ওই এলাকার আরজ মিয়া চৌধুরীর নতুন বাড়ি থেকে এসব সাপ ধরেন সাপুড়ে তান্ত্রিক ওঝা বুরহান উদ্দিন জালালী।

সাপগুলোর মধ্যে দুইটি বিশাল আকৃতির কিং কোবরা রয়েছে। এছাড়া সাতটি ভিমরাজ, ছয়টি আলদ, পাঁচটি দুধরাজ, চারটি দাঁড়াইশ ও দুইটি গেছো আলদ জাতীয় সাপ রয়েছে।

বন্যার পানিতে সব সাপ এখানে এসে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন সাপুড়ে। সাপ ধরার কাজে সহযোগিতা করেন সাপুড়ে শামীম আহমদ, নূর আলম, আছকির মিয়া, শরীফ মিয়া ও খুদে সাপুড়ে খালেদ হাসান জালালী। এ সময় ওই বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা।

এ ব্যাপারে ছাতক বন বিভাগের কর্মকর্তা নীতিশ চক্রবর্তী বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!