ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দরজা ভেঙে ঘরে ঢুকে বিধবাকে সংঘবদ্ধ ধর্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ৫ অক্টোবর ২০২০
দরজা ভেঙে ঘরে ঢুকে বিধবাকে সংঘবদ্ধ ধর্ষণ
লক্ষ্মীপুরে বিধবাকে ধর্ষণ, গ্রেফতার ২

নোয়াখালীর বেগমগঞ্জের পর এবার লক্ষ্মীপুরের রামগতিতে দরজা ভেঙে ঘরে ঢুকে এক বিধবাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে ওই নারীর হা-পা ও চোখ-মুখ বেঁধে ঘরের পেছনে ফেলে রাখা হয়।

এ ঘটনায় সোমবার সকালে রামগতি থানায় পাঁচজনের বিরুদ্ধ মামলা করেন ভুক্তভোগী নারী। দুপুরেই অভিযান চালিয়ে উপজেলার চরপোড়াগাছা গ্রাম থেকে অভিযুক্ত সোহেল ও জামালকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার সোহেল চরপোড়াগাছা গ্রামের আবু আহম্মদের ছেলে ও জামাল একই এলাকার সৈয়দ আহম্মদের ছেলে।

Advertisement

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে। বাকি তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দেন ওই নারী। এতে বাড়িতে একাই থাকতেন তিনি। এ সুযোগে বিধবাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল আসামিরা। সম্প্রতি এ নিয়ে তাদের সঙ্গে ওই নারীর কথা কাটাকাটি হয়। এখনো তার হাত ও পায়ে ব্যান্ডেজ রয়েছে। এ ঘটনায় আদালতে একটি মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে শনিবার রাতে দরজা ভেঙে আসামিরা ঘরে ঢোকে। পরে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে তারা।

একপর্যায়ে রশি দিয়ে হাত-পা ও স্কচটেপ দিয়ে চোখ-মুখ বেঁধে ঘরের পেছনে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী নারীর স্পর্শকাতর স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। রোববার সকালে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, কয়েকদিন আগে ওই নারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় আসামিরা। পরে ভুক্তভোগী নারী আদালতে মামলা করেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে ওই নারীকে ধর্ষণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!