[ দেশজুড়ে ]
চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফাইল ফটো
চট্টগ্রামের কর্ণফুলীর দক্ষিণপাড়ের খোয়াজনগরে গোল্ডেন সন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
রাত ৯টা পর্যন্ত আগুন জ্বলছিল। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কর্ণফুলী থানার ওসি ইসমাইল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পটিয়া, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৭টি গাড়ি ছুটে আসে। উৎসুক মানুষের অতিরিক্ত ভিড় ও চুরি ঠেকাতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!