ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৭২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ১০ ডিম ও একশ’ টাকায় আপসের চেষ্টা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ৩ অক্টোবর ২০২০
৭২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ১০ ডিম ও একশ’ টাকায় আপসের চেষ্টা
মুন্সিগঞ্জ সদর থানা

মুন্সিগঞ্জে এশার নামাজের অজু করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭২ বছরের এক বৃদ্ধা। তারপর ১০টি ডিম এবং ১০০ টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ারও চেষ্টা করেন অভিযুক্ত কাদের শেখ। 

শুক্রবার রাতে মুন্সিগঞ্জ পৌর এলাকার পূর্ব-শীলমন্দিতে এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী বৃদ্ধা চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

অভিযুক্ত কাদের শেখ একই এলাকার আমির শেখের ছেলে।

ওই বৃদ্ধা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধা শুক্রবার রাতে এশার নামাজ পড়ার জন্য অজু করতে ঘর থেকে বের হন। এ সময় এলাকার ‘চিহ্নিত মাদকসেবী’ কাদের তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে বৃদ্ধার ছেলেদের হত্যার হুমকি দিয়ে একই রাতে অভিযুক্ত কাদের ১০টি ডিম ও ১০০ টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে হুমকি দেয়।

শনিবার সকালে বৃদ্ধার শারীরিক অবস্থা খারাপ হলে মুন্সিগঞ্জ পৌরসভায় কর্মরত তার নিকট আত্মীয়কে বিষয়টি জানানো হয়। পরে বিষয়টি পৌর মেয়রকে জানালে মেয়র পাশে থাকার আশ্বাস দিয়ে আইনগত পদক্ষেপ নিতে পরামর্শ দেন। শনিবার ধর্ষণের ঘটনায় সদর থানায় ওই বৃদ্ধা অভিযোগ করেন।

এদিকে, ওই বৃদ্ধা থানায় অভিযোগ দায়ের ও চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হওয়ার পরও অভিযুক্ত কাদের তার পথরোধ ও হুমকি দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের জন্য চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!