ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছাত্রাবাসে গণধর্ষণ, ছয় ধর্ষকের ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ১ অক্টোবর ২০২০
ছাত্রাবাসে গণধর্ষণ, ছয় ধর্ষকের ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ
অভিযুক্ত ছয় ধর্ষক

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ছয় ধর্ষকের ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা সংগ্রহ করা হয়। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে ১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ছয় আসামিকে হাসপাতালে আনা হয়। নমুনা সংগ্রহের পর বেলা পৌনে ৩টায় তাদেরকে ফের শাহপরাণ থানা পুলিশ হাজতে নিয়ে যাওয়া হয়।

গত শুক্রবার সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করে ওই ছয় ধর্ষক। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে নয়জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় গ্রেফতার আট আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!