[ দেশজুড়ে ]
মেঘনা-ধনাগোধা বেড়িবাঁধে আকস্মিক ভাঙন, আতঙ্কে লাখো মানুষ
ছবি: সংগৃহীত
দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোধা সেচ প্রকল্পের বেড়িবাঁধে মেঘনার আকস্মিক ভাঙন শুরু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জনতা বাজার এলাকায় সেচ প্রকল্পের বেড়িবাঁধে এ ভাঙন শুরু হয়। সাধারণ মানুষ বালু ভর্তি বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।
সাবেক উপজেলার চেয়ারম্যান মনজুর আহমেদ জানান, খবর পেয়ে প্রশাসনকে জানিয়েছি। জনসাধারণ ভাঙন রোধে কাজ করছেন।
মেঘনা–ধনাগোধা সেচ প্রকল্পের পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার আলা উদ্দিন জানান, বালু ভর্তি বস্তা দিয়ে মেরামত করার চেষ্টা চলছে। প্রকল্প এলাকার প্রায় তিন লাখ মানুষ এখন আতঙ্কে আছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!