[ দেশজুড়ে ]
পাথরঘাটায় হরিণের চামড়া-মাথা-পা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে তিনটি হরিণের চামড়া, একটি মাথা ও ১২ টি পা উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার রাত ২টার দিকে সদর পাথরঘাটা ইউপির জিনতলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
আরো পড়ুন >>> শিক্ষার্থীকে হাত-পা বেঁধে নির্যাতন, দুই শিক্ষকসহ ৪ জন আটক
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান জানান, বিষখালী নদী সংলগ্ন জিনতলা এলাকায় কয়েকটি পাতিলে কিছু থাকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে অভিযান চালিয়ে হরিণের তিনটি চামড়া, একটি মাথা ও ১২টি পা উদ্ধার করা হয়। সকালে এগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বনবিভাগ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!