নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম জানা যায়নি।
আরো পড়ুন: ভাত না খেয়েই কিশোরগঞ্জের কাওছারের ২০ বছর পার
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিঘলিয়া ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের সঙ্গে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় রেজোয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তায় মুকুলের চায়ের দোকানে যান। দোকান থেকে বের হয়ে ফকিরের বাড়ির সামনে পৌঁছালে সোহেল খানসহ সাত-আটজনের একদল যুবক মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে রেজোয়ানের হাত-পা-সহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নেন। সেখান থেকে চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠান। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজোয়ানকে ঘোষণা করেন।
আরো পড়ুন: ফেনীতে মহাসড়কের পাশে গ্যাসের বুদ বুদ, দিয়াশলাই জ্বালালেই জ্বলছে আগুন
নিহত রেজোয়ানের ভাই রানা শেখ বলেন, সোহেল খানসহ সাত-আটজন আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।