ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০১, ১০ সেপ্টেম্বর ২০২০
বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
মরদেহ (ফাইল ছবি)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউপির সাবেক সদস্য সিদ্দিকুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে কটিয়াদী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, রাতে বাড়ি ফেরার পথে সিদ্দিকুর রহমানকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ভাগলপুর জহুরুর ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে নেয়ার পরপরই তার মৃত্যু হয়।

আরো পড়ুন: সরকারি চাকরি করছে চার সন্তান, তবুও ভিক্ষা করছেন মা

নিহতের স্বজন আবুল কালাম অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কালাম ও রুবেল গংরা তাকে হত্যা করেছে। আমি তাদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি। 

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী থানার ওসি এম এ জলিল বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!