ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নবাবগঞ্জে সিএনজিতে বাসের ধাক্কা, নারীসহ নিহত ৩

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ৪ সেপ্টেম্বর ২০২০
নবাবগঞ্জে সিএনজিতে বাসের ধাক্কা, নারীসহ নিহত ৩
ফাইল ছবি

ঢাকার নবাবগঞ্জে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিলে নবাবগঞ্জের মাঝিরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এন মল্লিক পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। মাঝিরকান্দা এলাকায় ঢাকা থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক ও দুই যাত্রী নিহত হন।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) আশিকুজ্জামান বলেন, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানায় নেয়া হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!