[ দেশজুড়ে ]
বাবার পাতা ফাঁদই হলো সন্তানের মরণ ফাঁদ
জুবায়ের তালুকদার
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার দেয়া শিয়াল মারার ফাঁদে পড়ে জুবায়ের তালুকদার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে আলফাডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত জুবায়ের একই এলাকার মোরশেদ তালুকদারের ছেলে।
আরো পড়ুন: বারবার তালাকে অতিষ্ঠ হয়ে স্ত্রীকে হত্যা করলেন স্বামী
মৃত শিশুর চাচা মুরাদ হোসেন তালুকদার জানান, তার ভাই মোরশেদ তালুকদার প্রায় পাঁচ বছর ধরে মুরগির ব্যবসা করছেন। মাঝে মধ্যে মুরগির খামারে হানা দেয় শিয়াল। তাই শিয়ালের উপদ্রব ঠেকাতে বুধবার সন্ধ্যায় খামারের চারপাশে বিদ্যুতের ফাঁদ পাতেন তার ভাই।
তিনি আরো জানান, রাতে খামারে মুরগির খাবার দিচ্ছিলেন জুবায়েরের বাবা-মা। এ সময় ঘর থেকে বেরিয়ে খামারে যাওয়ার পথে শিয়াল মারার ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় জুবায়ের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!