ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুক হ্যাকিং গ্রুপের ১০ সদস্য আটক

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ৩০ আগস্ট ২০২০
ফেসবুক হ্যাকিং গ্রুপের ১০ সদস্য আটক
ফেসবুক হ্যাকিং গ্রুপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক

মাগুরার শ্রীপুরে ফেসবুক হ্যাকিং গ্রুপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। 

শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় নয়টি ডেস্কটপ, নয়টি সিপিইউ, ১০টি মোবাইল, সাতটি হার্ডডিস্ক ও একটি মডেম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ হ্যাকিং চক্র উপজেলার চর চৌগাছী এলাকায় দীর্ঘদিন একটি রুমের মধ্যে থেকে মানুষের মোবাইল নম্বার ফেসবুক হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল। এ খবরে ওই এলাকায় অভিযান চালানো হয়।

Advertisement

আটকরা হলেন- উপজেলার চর চৌগাছি গ্রামের মো. চাঁদ শেখের ছেলে মো. মোহিদুল ইসলাম, মো. আকিদুল শেখের ছেলে মো. সবুজ শেখ, আ. আজিজ শেখের ছেলে মো. মিজানুর রহমান, চাঁদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম, মো. ফজলে বিশ্বাসের ছেলে মো. রানা বিশ্বাস, আতিয়ার বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস, মো. আখিল উদ্দিনের ছেলে জয় মাহমুদ, সদর উপজেলার কালিনগর গ্রামের বকুল মোল্লার ছেলে মো. শান্ত মোল্লা, রাজবাড়ীর কালুখালী উপজেলার বিল সুন্দরপুর গ্রামের আ. রব মোল্লার ছেলে মো. সজিব, একই জেলার বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়া গ্রামের মো. মকছেদ আলী মণ্ডলের ছেলে মো. আলমগীর।

শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, অভিযুক্ত সদস্যরা দীর্ঘদিন যাবত বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি হ্যাকিং এর মাধ্যমে প্রতারণা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে হ্যাকার গ্রুপের ১০ জনকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!